নারায়ণগঞ্জে পূবালী ব্যাংকের ডিজিটাল বুথ উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক পিএলসির নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জ শাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডোর নতুন ঠিকানায় শুভ দ্বারোদঘাটন এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নারায়ণগঞ্জ ডিজিটাল বুথের শুভ উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুজ্জামান, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহছান উল্যা, ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। 

এসময় স্থানীয় ব্যবসায়ীবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সম্মানিত গ্রাহক এবং শুভানুধ্যায়ীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।