কিডনি ভালো রাখতে নিয়ম করে পানি পান প্রয়োজন। তবে শীতকালে সাধারণত পানি পান কম হয়। তাই এ সময় খাদ্যতালিকায় এমন খাবার রাখতে পারেন, যা বিকল্প পথে শরীরে পানির জোগান দেবে।
বিট : শীতে খাদ্যতালিকায় বিট থাকা প্রয়োজন। কারণ, বিটের খাদ্যগুণ অনেক। বিট খুব দ্রুত হজম হয়। তেমনই আবার রক্ত পরিশুদ্ধ করার কাজেও শীতকালীন এই সবজির জুড়ি মেলা ভার। হাই ফাইবারযুক্ত বিটকে তাই স্যালাদ, কিংবা স্যুপ হিসেবে খেতে বলছেন বিশেষজ্ঞরা।
ক্র্যানবেরি : প্রস্রাবে সংক্রমণ মূলত কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ। তাই সে সমস্যা রুখতে আজই খাদ্যতালিকায় ক্র্যানবেরি রাখা প্রয়োজন। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন এক গ্লাস করে ক্র্যানবেরির জুস খেতে পারেন। আর না হলে ক্র্যানবেরি ফল হিসেবে চিবিয়ে খেতে পারেন। তাতে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা কমবে অনেকটাই।
মিষ্টি আলু : মিষ্টি আলু ভিটামিন এ, সি, ফাইবার এবং পটাশিয়াম সমৃদ্ধ। রক্তচাপ নিয়ন্ত্রণ, কিডনিকে ভালো রাখার জন্য মিষ্টি আলুর কোনো বিকল্প নেই। শীতকালীন খাদ্যতালিকায় তাই অবশ্যই মিষ্টি আলু থাকা প্রয়োজন।
রসুন : যেকোনো খাবারের স্বাদ বৃদ্ধিতে রসুনের ভূমিকা যথেষ্ট। রক্তচাপ এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতের খাদ্যতালিকায় রসুন যেন থাকে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।
পালং শাক : আয়রন, ম্যাগনেশিয়ামসহ আরও নানা খনিজের সম্ভারে সমৃদ্ধ পালং শাক। কিডনিতে স্টোনের সমস্যা রয়েছে তাদের খাদ্যতালিকায় অবশ্য পালং শাক থাকা প্রয়োজন। চচ্চড়ি কিংবা সেদ্ধ করে পালং শাক খেতে পারেন।