সাবেক এমপি শাওন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে ২০৮ টাকার বেশি সন্দেহজনকে লেনদেনের অভিযোগে সাবেক এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তার স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দুটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী ক্ষমতার অব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন এমন একটি অভিযোগ জমা পড়ে দুদকে।