বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সুস্থতা কামনায় গত সোমবার বিকেল ৪টায় জাগ্রত বাংলাদেশের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জাগ্রত বাংলাদেশের সভাপতি দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে ও সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিনের পরিচালনায় মাহফিলে বক্তব্য দেন প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী, উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমি, জাগ্রত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ শাহ, প্রচার সম্পাদক সৈয়দ মো. বেলাল হোসাইন, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক নবী হোসেন, আবু হায়দার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জীবন চৌধুরী, মো. কবির হোসেন, মো. মাহাবুব আলোম, এস এম কমর উদ্দিন, সোয়েব চৌধুরী, রজিনা বেগম, রফিক আহম্মেদ, ইউনুস তালুকদার, মো. মজিবুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম কলিম বলেন, ৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য জনমানুষের প্রত্যাশা পূরণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। এ দেশের মানুষের প্রধান দাবি তাদের ভোটের অধিকার ফিরে পাওয়া। বিজ্ঞপ্তি