বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের হজযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রতি বছরের মতো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছে। এ লক্ষ্যে আগের মতো বিমান বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা হ্রাস-বৃদ্ধি এবং এয়ারক্র্যাফট পরিবর্তন ও সমন্বয় সাধনের মাধ্যমে হজ ফ্লাইটগুলো পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট যদি কেউ কিনে থাকে তাহলে চাহিদা মোতাবেক ওই টিকিট কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড (টাকা ফেরত) নিতে পারবেন অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনামূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন। বিজ্ঞপ্তি