টেকনাফে পিস্তল গোলাসহ সন্ত্রাসী আটক কোস্ট গার্ডের

টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গোলাসহ এক  সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

সিয়াম-উল-হক বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্বপাড়া এলাকায় একজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছেÑ গোয়েন্দা সূত্রে এ তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার মধ্যরাত ২টায় বিসিজি স্টেশন টেকনাফ এবং আউটপোস্ট শাহপরী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে তল্লাশি চালিয়ে একটি ৯এমএম বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গোলাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোজা আলমকে (২৭) আটক করা হয়। জব্দ সব আলামতসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি