ঝালকাঠি জেলার প্রতিবন্ধী রিকশাচালক মামুনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শারিফুল ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদল নেতা আকাশ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।