টেনিস এলবো একটি ব্যথা ও প্রদাহজনিত ধরন, যা আমাদের কনুইয়ের অস্থি সন্ধিতে সংঘটিত হয়। এটির আরেক নাম ‘ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস’।
কেন হয় : বাহুর অতিব্যবহারের কারণে এমনটা হতে পারে। বিশেষ করে যারা খেলাধুলা করেন। টেনিস খেলোয়াড়, ক্রিকেটার, ব্যাটমিন্টন প্লেয়ার এবং যারা বাহুর অতিব্যবহার করে থাকেন তাদের এই রোগটি বেশি হয়। যারা অনেক বেশি রান্নাবান্না করেন এবং ভারী কিছু ওঠানো-নামানোর কাজ করেন তাদেরও টেনিস এলবো হতে পারে।
কীভাবে হয় : আমাদের দেহের মাংসপেশিগুলো রগ বা টেনডনের সাহায্যে হাড়ের সঙ্গে যুক্ত হয়।
দেহের কোনো অংশ যখন বারবার একই কাজ করতে থাকে তখন ওই টেনডনের ওপর চাপ পড়ে ব্যথা ও প্রদাহের সৃষ্টি হয়।
ক্লিনিক্যাল পরীক্ষা : টেনিস এলবো মূলত একটি ক্লিনিক্যাল ডায়াগনসিস রোগীর কাছ থেকে রোগের ইতিহাস জানাকনুইয়ের বাইরের দিকে ফুলে লাল হয়ে যেতে পারেচাপ দিলে ব্যথা অনুভূত হয়চূড়ান্ত পর্যায়ে ব্যথা সব সময় অথবা বাহু সোজা করলেই হতে পারেকোজেন সাইন পজিটিভ।
চিকিৎসা : টেনিস এলবো চিকিৎসা মূলত নন অপারেটিভ।
মেডিকেল এডুকেশন : রোগ সম্পর্কে রোগীকে সম্যক ধারণা দেওয়া।
মেডিকেল কাউন্সেলিং : এই রোগ হলে কী করা যাবে আর কী করা যাবে না তা রোগীকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া।
তীব্র ব্যথার ক্ষেত্রে : বাহুকে বিশ্রাম দেওয়ালাল বা ফুলে গেলে ১০ থেকে ১৫ মিনিট করে দিনে থেকে
৪ বার বরফ লাগানোব্যথানাশক ওষুধ দেওয়াইন্ট্রালেশনাল স্টেরয়েড ইনজেকশন দেওয়া। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, কোনো প্রকার মালিশ করা যাবে না।
দীর্ঘমেয়াদি ব্যথার ক্ষেত্রে : আলট্রাসাউন্ড থেরাপিনির্দিষ্ট কিছু ব্যয়ামম্যাসাজ থেরাপি টেনিস এলবো ব্রেসপিআরপি থেরাপি।
অপারেটিভ চিকিৎসা : নন অপারেটিভ চিকিৎসায় ৬-১২ মাসের ভেতর কোনো ফল না এলে অপারেটিভ চিকিৎসা করানো যেতে পারে। এক্ষেত্রে ‘ল্যাটারাল এপি কন্ডাইল রিলিজ’ হলো প্রচলিত একটি অপারেটিভ পদ্ধতি।
জটিলতা : অপারেশনের পর বাহু সম্পূর্ণ সোজা নাও হতে পারে অপারেশনের পরও ব্যথা থাকতে পারে স্নায়ুতন্ত্রের ক্ষতিসাধন হতে পারে।
শেষ কথা : টেনিস এলবো তথা এ ধরনের অতিব্যবহারজনিত রোগগুলো থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনাসহ প্রতিদিন অল্প কিছু ব্যায়াম করা একান্ত জরুরি।