নিটোরে যুক্তরাষ্ট্রের ফিজিও টিম, সেবা পেল ৮৪ জন

যুক্তরাষ্ট্র থেকে আসা ছয় সদস্যের ফিজিও মেডিকেল টিম জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার প্রথম দিন দলের বিশেষজ্ঞরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন ৮৪ জনকে ফিজিওথেরাপি দিয়েছেন।

গতকাল নিটোরের সহকারী রেজিস্ট্রার ডা. নাঈমা ফেরদৌসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের বেসরকারি সংস্থা ‘দ্য তাফিদা রাকিব ফাউন্ডেশনের’ উদ্যোগে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফিজিও মেডিকেল টিম হাসপাতালে চিকিৎসাধীন ১০০ জনকে চিকিৎসা দেবে। এই চিকিৎসক দলের কার্যক্রম প্রত্যক্ষ তত্ত্বাবধান করছেন হাসপাতাল পরিচালক ডা. আবুল কেনান। গত সোমবার এ চিকিৎসক দল ঢাকায় এসেছে।