সোনারগাঁয়ে বাণিজ্য উপদেষ্টা

দুর্নীতি ও অনিয়মের কারণে এতদিন তাঁতিরা বঞ্চিত হয়েছে

বস্ত্র, পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশের জামদানি শিল্পকে উন্নত বিশে^ পরিচিত ও বাজারজাত বৃদ্ধি করতে কাজ করছে বর্তমান সরকার। যেভাবে জামদানি শিল্পকে টিকিয়ে রাখা যায় এবং তাঁতিরা লাভবান হন সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের কারণে তাঁতিরা এতদিন তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন।

গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় জামদানি পল্লী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এক সময়ের বিখ্যাত মসলিনের উত্তরসূরি এখন জামদানি। এটি রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।