পুদিনা গাছের যত্ন নেবেন কীভাবে

পুষ্টিকর পুদিনা দিয়ে ডিটক্স পানীয় বা সালাদ তৈরি করতে পারেন। ত্বক কিংবা চুলের নানাবিধ সমস্যা নিরাময় করে পুদিনা। খাওয়া-দাওয়ায় অনিয়ম, কম পানি খাওয়া, ত্বকের সমস্যা, সব কিছুরই সমাধান করতে পারে পুদিনা। ওষুধ তৈরি থেকে রূপচর্চার সবকিছুতেই পুদিনা ব্যবহার করা যায়। অনেকেই বাড়িতে পুদিনা গাছ লাগান। সামান্য যতেœই দিব্যি ডালপালা পুদিনার। তবে শীতের সময়ে যদি পাতা ঝরা বা পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এ ধরনের সমস্যা হলে কী করবেন জেনে নিন

বারান্দায় টবে ফলাতে পারেন। কাটিং থেকে লাগানো খুবই সহজ। আপনার যদি বাজার করার অভ্যাস থাকে, তা হলে চেনা দোকান থেকে শিকড় সমেত পুদিনার গোছা কিনতে পারেন।

শিকড় সমেত চারা মাটিতে আড়াআড়িভাবে লাগান। কয়েক দিনের মধ্যেই গাছটি স্বাভাবিকভাবে মানিয়ে নেবে। এমনকি গ্লাসে পানি রেখে তার মধ্যেও পুদিনা রাখতে পারেন শিকড় গজানোর জন্য।

প্রথম দিকে খুব বেশি রোদে না রেখে, বোতলগুলো ছায়ায় রাখতে হবে। সারা দিনে এক ঘণ্টা রোদে রাখলেই হবে। খুব চড়া রোদে পুদিনা গাছ রেখে দিলে পাতা শুকিয়ে যাবে।

কোনোটির পাতা খুব মসৃণ, আবার কোনোটির রুক্ষ। চেহারায় পার্থক্য থাকলেও সুগন্ধে সমান। পুদিনা কিন্তু যেকোনো মাটিতেই স্বচ্ছন্দ। তবে যে মাটিতে পুদিনা লাগাবেন তা যেন একটু ভেজা থাকে।

ঘরের ভেতরে পুদিনা গাছ রাখলে নিয়মিত পানি দেবেন, খেয়াল রাখবেন, মাটি যেন সামান্য ভিজে থাকে।

পুদিনা গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। তাই নিয়ম করে ডালপালা ছাঁটতে হবে।