আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় সিনিয়র প্রোগ্রাম অফিসার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: রিনিউয়েবল এনার্জি, ইঞ্জিনিয়ারিং, সমাজবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাস্টার সায়েন্স/ম্যানেজমেন্ট, ভায়রনমেন্টাল সায়েন্স/ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্লাইমেট জাস্টিস ও জেন্ডার জাস্টিস বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ-সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ১৪ লাখ ৬২ হাজার ৩২৬ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সঙ্গী–সন্তানসহ কর্মীর চিকিৎসাসুবিধা, ছুটি ও বিমার সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৫।