আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল সংগীত তারকা হাবিব ওয়াহিদের। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় হঠাৎ করেই স্থগিত করা হয়েছে কনসার্টের আয়োজন। গতকাল শনিবার এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি।
তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। শোনা গিয়েছিল, মিস্টার পারফেকশনিস্ট নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছেন।
সেলেব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের জীবনযাপনের পেছনে লুকিয়ে থাকা বাস্তবতা নিয়ে মুখ খুলেছেন মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী লারা দত্ত। তার মতে, অভিনেতা-অভিনেত্রীদের সাজসজ্জা ও পরিধানের ৯৯ শতাংশই ধার করা।
হুইল চেয়ারে বসে প্রচারণায় নেমেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। জানা গেছে, সম্প্রতি জিমে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন অভিনেত্রী। মূলত আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া ‘ছাভা’র সংবাদ সম্মেলনে অভিনেত্রীকে এমন অবস্থায় দেখা গেছে।