রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে অজ্ঞাতনামা (৬০) ও বংশাল নিমতলী এলাকা থেকে অজ্ঞাতনামা (৭০) দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন মেট্রোরেল স্টেশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে, বংশাল কায়েতটুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুলাল হক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তিনিও ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে।