মাদকবাহী নৌকা থেকে সাগরে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদকবাহী নৌকা থেকে সাগরে ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। এ ছাড়া জব্দ করা নৌকাটি থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

গত শনিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকা দিয়ে একটি বড় ইয়াবার চালান প্রবেশ করবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টায় বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‌্যাব-১৫ সিপিসি-১ বিশেষ অভিযান চালায়। অভিযানকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহল দল এটিকে থামার জন্য সংকেত দেয়। এ সময় বোটে থাকা পাঁচ পাচারকারী সমুদ্রে লাফ দেয়। পরে কোস্ট গার্ড আভিযানিক দল দুজনকে উদ্ধার করলেও এবং বাকি তিনজন শাহপরী দ্বীপ, বেড়িবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই বোট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা দুই পাচারকারীর মধ্যে আব্দুস সবি (৫০) পানিতে ডুবে গিয়েছিল। বিজ্ঞপ্তি