ইসি সানাউল্লাহ

নির্বাচনে আস্থা ফেরাতে কাজ চলছে

নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা, সেটি নেই। পরিবর্তিত পরিস্থিতির পর সেই আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন।

গতকাল রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কাজের তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আগেও ভোটার তালিকার তথ্য নিয়ে সমালোচনা ছিল। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি সুন্দর, স্বচ্ছ এবং বিতর্কহীন ভোটার তালিকা। এর মধ্যে কমিশন এ বছর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। ভোটার তালিকা হালনাগাদের সময় যাতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সেজন্য সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়ার বিষয়।