ভিন্স ১ রাসেল ৪ ডেভিড ৭ রংপুর ৮৫

এবারের বিপিএলে শুরুটা দারুণ হলেও টানা চার ম্যাচ হেরে প্লে-অফে 'এলিমিনেটর ম্যাচ' জোটে রংপুর রাইডার্সের কপালে। খুলনা টাইগার্সের বিপক্ষে এই ম্যাচের আগে তারা দলে ভেড়ায় আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটারদের। কিন্তু এতো এতো তারকা ক্রিকেটার এনেও বিশেষ লাভ হয়নি তাদের। খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ১৬.৫ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয় দলটি। ১৫ রানে পাঁচ উইকেট হারানো দলটি মূলত আকিফ জাভেদের শেষের ঝড়ে এই সংগ্রহে পৌঁছায়। ১৮ বলে ৩২ রানের ক্যামিও খেলেন দশ নম্বরে নামা আকিফ জাভেদ।

শুরুতে সৌম্যকে রানআউটে ঠেলে দেয়া জেমস ভিনস্ করেছেন মাত্র ১। টিম ডেভিড করেছেন ৭।  আর আন্দ্রে রাসেল ৯ বলে করেন ৪।