বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে দিকে শহরের রহমাননগর তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বিশাল শেখ শহরের রহমান নগর এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করেছে।
ওসি জানান, বিশাল শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে রোববার রাতে শহরের রহমান নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।