স্পেনের ইউরোজয়ী অধিনায়ক ইতালি থেকে তুরস্কে

এসি মিলান থেকে স্পেনের অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতাকে এক বছরের জন্য ধারে দলে টেনেছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারে। ২০২৬'র জানুয়ারি পর্যন্ত গ্যালাতাসারেতে খেলবেন মোরাতা।

চুক্তির শর্ত অনুযায়ী, মোরাতাকে কিনে নেওয়ার সুযোগও থাকছে গ্যালাতাসারের সামনে।

২০২৪-২৫ মৌসুমের জন্য ৩০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার এবং ২০২৫-২৬ মৌসুমের প্রথম ভাগের জন্যও পাবেন ৩০ লাখ ইউরো।

গেল ইউরোতে স্পেনকে নেতৃত্ব দেওয়ার পর, আতলেতিকো মাদ্রিদ ছেড়ে এক কোটি ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে এসি মিলানে যোগ দেন মোরাতা। তবে দলটিতে প্রত্যাশিতভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।

এই মৌসুমে মিলানের ২২ ম্যাচের ১৩ টিতে শুরুর একাদশে ছিলেন মোরাতা। গোল করেছেন ৫টি।

ক্লাব ফুটবলে এর আগে রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও চেলসিতেও খেলেছেন মোরাতা।