শিল্প রক্ষায় ৩ দাবি সিরামিক ব্যবসায়ীদের

দেশীয় সিরামিক শিল্প রক্ষায় সিরামিক ও স্যানিটারি পণ্যে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ অন্তর্বর্তী সরকারের কছে তিন দাফা জানিয়েছে বাংলাদেশ সিরামিক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিসিএমইএ)। অ্যাসোসিয়েশনের অন্য দুটি দাবি হচ্ছে সিরামিক শিল্পে জ্বালানি গ্যাসের মূল্য আবার বৃদ্ধি না করা এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা।

গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মাইনুল ইসলাম সরকারের কাছে এই তিন দফা দাবি জানান। সংবাদ সম্মেলনে বিসিএমইএর উপদেষ্টা মীর নাসির হোসেন ও সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি আব্দুল হাকিম সুমন, ডিরেক্টর রাশীদ মাইমুনুল ইসলাম, ডিরেক্টর ফারিয়ান ইউসুফ, জিএস ইরফান উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।