ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।

গতকাল সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম আসন্ন মেলাটির বিভিন্ন দিক তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (বিপণন) এ কে এম শহিদুল ইসলাম, ফার্স্টট্রিপের প্রধান পরিচালন কর্মকর্তা হাসনাইন রফিক প্রমুখ।