ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠান আইবিএ অ্যালামনাই ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সরাসরি নির্বাচন গত ৩১ জানুয়ারি শুক্রবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।
এ ছাড়া ১০ জন সদস্যকে পরিচালনা পর্ষদের পরিচালক পদে নির্বাচিত করা হয়। তারা হলেন ইমতিয়াজ আহমদ সামস, মালিক মো. সাঈদ, এ টি এম শামীমউজ্জামান, মো. রাহাত খান, আবু ঈসা মোহাম্মদ মাঈনউদ্দীন, নাফিস রায়হান, এ এস এম রফিক উল্লাহ, অধ্যাপক আইরীন আক্তার, মো. আমানুর রহমান এবং মোহাম্মদ শাকিল ওয়াহেদ। নির্বাচনে ক্লাব সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শতকরা ৮৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন এবং পরিচালক পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন শেষে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ নির্বাচনে জয়ী পরিচালনা পর্ষদকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সবার সঙ্গে এক যোগে কাজ করার আহ্বান জানান। এর আগে একই দিন সকালে আইবিএ অ্যালামনাই ক্লাবের বার্ষিক সাধারণ সভা হয়। চেয়ারম্যান ইনচার্জ মুসলেহ উজ জামানের সভাপতিত্বে এ সভায় ক্লাবের বার্ষিক কার্যবিবরণী এবং আর্থিক বিবরণী ক্লাব সদস্যদের জন্য পেশ করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার ইয়াওয়ের সাইদের নেতৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া শুরু করে। বিজ্ঞপ্তি