খুলনার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের মেধাবী ছাত্র ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত রেজওয়ান আহমেদের ভর্তি কার্যক্রম ও বইপত্র কেনার জন্য শিক্ষাবৃত্তি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ‘জিয়াউর রহমান ফাউন্ডেশনের’ রিহ্যাবিলিটেশন কমিটির অধীনে ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহর পরিকল্পনায় এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনের ব্যবস্থাপনায় রেজওয়ানকে এ সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অমল চন্দ্র পাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. এম আর হাসান, বারডেম শাখার ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।