চট্টগ্রামে সমুদ্র এলাকা থেকে মদ ও বিয়ার জব্দ কোস্ট গার্ডের

চট্টগ্রামের ডিসি পার্কের আনন্দ বাজার সমুদ্র এলাকা থেকে ৮৩ বোতল হুইস্কি এবং ৪৮ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড।

গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টায় চট্টগ্রামের ডিসি পার্কসংলগ্ন আনন্দ বাজার সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড জাহাজ পোর্টে গ্রান্ডে। অভিযানকালে সন্দেহজনক একটি লাইফ বোটকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড আভিযানিক দল। এ সময় এতে থাকা দুজন বোটটি আনন্দ বাজার বিচে ফেলে পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি করে ৮৩ বোতল হুইস্কি এবং ৪৮ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত হুইস্কি ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি