ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ১৮তম সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ১৮তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে (গুলশান-১, ঢাকা) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মো. ফরীদ উদ্দীন আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ,  স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মো. সাইফুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম এবং মো. ইকবাল।