চাল আমদানির সময় বাড়লেও গম এসেছে

বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান থেকে চাল আমদানি ও বাজারজাত করার সময় আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল বুধবার খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর চাল আমদানি ও বাজারজাত করার সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

উল্লেখ্য, আমনের ভালো ফলন সত্ত্বেও গত ডিসেম্বরের শেষ দিকে চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর পরিস্থিতি সামাল দিতে সরকার চাল আমদানির ওপর জোর দেয়। সরকারি এবং বেসরকারি পর্যায়ে চাল আমদানি হচ্ছে।২