পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কার্যকলাপ থেকে বিরত না রাখায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বক্তব্য দেওয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে বারবারই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দিল্লি কি করে সেটি পর্যবেক্ষণ করছে ঢাকা। গতকাল ভাঙচুরের সময় সেনাবাহিনী উপস্থিত ছিল, থামানোর চেষ্টা করেছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেছে।
যদিও শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকলেও নয়া দিল্লির পক্ষ থেকে কোনো জবাব পায়নি ঢাকা।