কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে সাবিলা

গ্লো অ্যান্ড লাভলির নতুন ইনোভেশন ‘গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম’র মোড়ক উন্মোচন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের উইন্টার গার্ডেনে আয়োজন করা হয় গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্লো অ্যান্ড লাভলি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর, হোস্ট সারাহ আলম ও দেশের জনপ্রিয় ৪০ জন নারী ইনফ্লুয়েন্সার।

নারীদের সৌন্দর্য রক্ষায় গ্লো অ্যান্ড লাভলি প্রতিবছরই নতুন নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসে। স্কিন কেয়ারের সঙ্গে আলট্রা ব্রাইট গ্লো’র কথা মাথায় রেখেই প্রথমবারের মতো ব্র্যান্ডটি এনেছে গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম।  

বিকেল ৩টার পর থেকেই অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের আড্ডা জমে ওঠে। তাদের স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন সাবিলা নূর ও সারাহ আলম। গ্লো অ্যান্ড লাভলি শুরুর দিকের গল্প, নারীদের পাশে থাকার গল্প ও ইনফ্লুয়েন্সারদের সঙ্গে স্কিন কেয়ার এনগেজমেন্টের মধ্য দিয়ে সাবিলা নূর ঘোষণা দেন নতুন প্রোডাক্ট ‘গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম’-এর নাম।

কথা বলার পাশাপাশি সাবিলা নূর তাদের মতামত জানতে চান। সেইসঙ্গে ইনফ্লুয়েন্সারদের স্কিন কেয়ার কন্টেন্ট নিয়ে সামনের দিনগুলোর প্ল্যান সম্পর্কে জানতে চান।

গ্লো গার্লদের একসঙ্গে এক ছাদের নিচে দেখে সাবিলা নূর জানান, তারাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এই ব্যাপারটা ভীষণ উৎসাহিত করেছে আমাকে। নতুন এই প্রোডাক্টটি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘স্কিন কেয়ারে সিরাম এখন অন্যতম উপাদান। তাই স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে আরো একধাপ এগিয়ে গেলো গ্লো অ্যান্ড লাভলি । যেহেতু সিরাম সবার পক্ষে সবসময় ইউজ করা সম্ভব হয়ে ওঠে না, তাই গ্লে­া অ্যান্ড লাভলি ব্রাইটেনিং সিরাম সবার হাতের নাগালের মধ্যে এনে সবাইকে চমকে দেওয়ার জন্য ধন্যবাদ গ্লো অ্যান্ড লাভলিকে।’

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, ‘এই ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হওয়ার অন্যতম উদ্দেশ্য এটি সবসময় নারীদের কথা বলে। নারীদের চাহিদা ও স্বপ্নের কথা ভেবে কাজ করে যাচ্ছে গ্লে­া অ্যান্ড লাভলি।’ বিজ্ঞপ্তি