গত ১ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) কার্যক্রমের ওপর উন্নয়ন সহযোগী সংস্থা জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউর প্রগ্রেস রিভিউ মিশন শেষ হয়েছে।
কেএফডব্লিউ পোর্টফোলিও ম্যানেজার জোহান্স হ্যাংগস্টের নেতৃত্বে মিশন প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন টেকনিক্যাল এক্সপার্ট রেইনার ক্রস, পোর্টফোলিও কো-অর্ডিনেটরি আরবান ডেভেলপমেন্ট এসকে তৌহিদুর রহমান। মিশন টিম গত ১-৩ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করে। ৬ ফেব্রুয়ারি প্রগ্রেস রিভিউ মিশন এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশীদ মিয়ার সঙ্গে ক্রিম-ক্রিলিক বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া রিভিউ মিশন স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), ইকোনমিক রিলেশনস ডিভিশন (ইআরডি) ও জার্মান উন্নয়ন সংস্থার (জিআইজেড) সঙ্গে ক্রিলিকের কার্যক্রম ও আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করে।
৬ ফেব্রুয়ারি রিভিউ মিশন এলজিইডির কর্মকর্তা ও পরামর্শকদের সঙ্গে ক্রিলিকের অগ্রগতি, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করে। একই দিন ডিসপোসিশন ফান্ড-সংক্রান্ত কর্মশালার মাধ্যমে কেএফডব্লিউর রিভিউ মিশন শেষ হয়। বিজ্ঞপ্তি