সারজিস বললেন

খুনি হাসিনার সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ইন্টেলিজেন্স যদি রাতের মধ্যে হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। গতকাল শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। 

সকাল থেকে গাজীপুর শহরে থমথমে অবস্থা বিরাজ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরের রাজবাড়ি সড়ক ও রাজবাড়ি ময়দানে এসে জড়ো হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নানা সেøাগান দিতে থাকে। তারা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।