আইডিয়াল ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, রণক্ষেত্র সায়েন্সল্যাব

রাজধানীর সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে ঠিক কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, তা জানা যায়নি।

খবর পেয়ে কলাবাগান, ধানমন্ডি ও নিউমার্কেট থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। দুই গ্রুপের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। তবে পুলিশের বাধা ভেঙে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেছেন, দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে রয়েছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি কিছুটা শান্ত।