সাংবাদিকতা একটি মহান পেশা। আমরা সবাই মিলে সমাজ ও দেশের স্বার্থে কাজ করবো। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে এসব কথা বলেছেন সমাজসেবক ও প্রবীণ রাজনীতিক আজম খান।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কালীগঞ্জ থানা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে এ মতবিনিময় সভা হয়।
মতবিনিময়ে অংশ নেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, সিনিয়র সহসভাপতি ডা. মনকির হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান, ধর্মবিষয়ক সম্পাদক মোস্তাক আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল রায়, সদস্য বিল্লাল হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহ-নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেনসহ কালীগঞ্জ বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম, ডা. নাসিরুল ইসলাম, মিনাজুল আবেদিন বিশাল, হুমায়ুন, মিন্টু, মঞ্জুর, সেলিম প্রমুখ।
এসময় বক্তারা পরিবেশ দূষণ, গৃহপালিত প্রাণী ও পশুর ওপর অমানবিক নির্যাতন, শিক্ষা ব্যবস্থা, মাদক, বাল্যবিবাহসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।