ক্রীড়া ও জনগণের মধ্যে সংযোগের মাধ্যমে উরুগুয়েকে সেতুবন্ধন তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।
রবিবার অতিথি ভবন যমুনায় উরুগুয়ের রাষ্ট্রদূত আলবার্তো এ. গুয়ানি সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
ড. ইউনুস বলেন, উভয় জাতিই ক্রীড়াপ্রেমী। বিশেষ করে ফুটবলের প্রতি। আমরা এই ক্ষেত্রেও সংযোগ গড়ে তুলতে পারি। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো যাক। সেতুবন্ধন তৈরি হলে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়বে।