গণঅভ্যুত্থানে সহিংসতার ছবি ভিডিও চায় পুলিশ

জুলাই-আগস্টে গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর ‘সহিংস ঘটনার’ স্থির ও ভিডিও চিত্র চেয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তর বলেছে, ‘তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের’ লক্ষ্যেই এমন উদ্যোগ।

আরও বলা হয়, স্থিরচিত্র ও ভিডিও ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (ধহফড়ষড়হবৎপযড়নর.ঢ়ড়ষরপব.মড়া.নফ) আপলোডের আহ্বান জানানো যাচ্ছে। ১১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইটে ছবি এবং ভিডিও আপলোড করা যাবে। সাইটটিতে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং দিনে সর্বোচ্চ পাঁচটি ছবি ও ভিডিও আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের আগে যিনি পাঠাবেন তার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে এবং আপলোড করা ফাইল মোবাইল নম্বর দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে (লগ-ইন) করে দেখা যাবে।