সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বিএনপি বাধা দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল রবিবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বলেন, ‘আমরা আজ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। কারণ, তারা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত। তারা এ মুহূর্তে কী কার্যক্রম করছে এবং জাতীয় নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তুতি কী, এ বিষয়গুলো নিয়ে আমরা মতবিনিময় করেছি।’ এখন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই উল্লেখ করেন নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, ‘যদি মে ও জুন মাসের মধ্যে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতি থাকে, তাহলে কারও কোনো প্রাসঙ্গিক সমস্যা থাকলে, সেটা দূর করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা উচিত।’ এক প্রশ্ন জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আগামীকাল (আজ সোমবার) প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটি আলোচনা রয়েছে। আমরা সেখানে এই প্রসঙ্গ তুলব।