রুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

রুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন ইঞ্জিনিয়ার মো. মহসিন আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। গতকাল রবিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর রুয়েট অ্যালমনাই অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ইঞ্জি. মো. মহসিন আলীকে অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক করা হয়। পরে ৩ ফেব্রুয়ারি ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৩৩ জন উপদেষ্টা, ১২ জন যুগ্ম আহ্বায়ক, অর্থ সচিব, ১২ জন যুগ্ম সদস্য সচিব এবং ৬৫ জনকে বিভিন্ন উপকমিটির সদস্য করা হয়। বিজ্ঞপ্তি