অপারেশন ডেভিল হান্ট

বাগেরহাট জেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলমকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাগেরহাটে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে বেশ কয়েকটি মামলা হয়। এসব মামলায় আওয়ামী লীগ নেতা ফকরুল আলম সন্দেহভাজন আসামি। 

বাগেরহাট থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, বাগেরহাটের অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে রোববার গভীর রাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে সরদার ফকরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।