বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি এনামুল হক (৬৫) মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মুত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১২ জানুয়ারি অসুস্থতাজনিত কারণে কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা ঢাকা মেডিকেলে ভর্তি করেন তাকে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মৃত এনামুলের ছেলে মো. রাসেল জানান, তার বাবা এনামুল হক হাবিলদার ছিলেন। হত্যা মামলায় উনার ১০ বছর সাজা হয়েছিল। যেই সাজা ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু বিস্ফোরক মামলায় আটক ছিলেন। তাদের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সংমধ্যপাড়া গ্রামে।