টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার জোকারচর ১৮ নম্বর ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পোরশাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম (৩৫) ও গোবিন্দপুর গ্রামের আবুল মিয়ার ছেলে রাজ্জাক আকন্দ (৪৫)।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক তাহেরুৱ ইসলাম জানায়, সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় ১৮ নম্বর ব্রীজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময ভ্যানচালক ও একযাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।