অনুষ্ঠিত হলো এপেক্স বাৎসরিক সম্মেলন

অনুষ্ঠিত হলো, এপেক্সের বাৎসরিক বিক্রয় সম্মেলন। রবিবার (৯ ফেব্রুয়ারি) এ বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এপেক্স পরিবারের জন্য এটি বছরের সবচেয়ে বড় আয়োজন।

সম্মেলনে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, চীফ অপারেটিং অফিসার ফিরোজ মো., ফিন্যান্স কন্ট্রোলার মো. মাইন উদ্দিন, হেড অব ন্যাশনাল সেলস্ ফররুখ মবিন, হেড অব রিটেইল সেলস্ আরবাবুর রহমান, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট সালমান এ. কাম, হেড অব মার্কেটিং মো. রায়হান কবির সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে ২০২৫ এর বিক্রয় কৌশল সম্পর্কিত নানান আলোচনা হয়। উপস্থিত সকলে নতুন বছরে অধিক সাফল্য আর কর্মদক্ষতার অঙ্গিকার দিয়ে ফিরে আসে।