বাউফলে অপারেশন ডেভিল হান্টে পাঁচজন গ্রেপ্তার

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় পটুয়াখালীর বাউফলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার (৯ফেব্রুয়ারি) রাতের বিভিন্ন সময় অপারেশন পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গতকাল রাতে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন— পৌর শহরের আবুল হোসেনের ছেলে মো. রিয়াজ হাওলাদার (৩৮), নাজিরপুর ইউনিয়নের আ. মতলেব মৃধার ছেলে আ: ছালাম (৫২), সূর্য্যমনি ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (৩৫), কালিশুরি ইউনিয়নের মো. সফিজ উদ্দিনের ছেলে মো. সোহাগ মৃধা (৩০) এবং একই ইউনিয়নের নবাব হোসেন সিকদারের ছেলে মো. বজলু শিকদার (৫০)।

বাউফল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বাউফল থানায় ২৫ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখের দায়ের করা বিস্ফোরক মামলায় (নং-৯) তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩৩/৬ ধরায় গ্রেপ্তারদের পটুয়াখালী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।