সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতির সুবিধা বাতিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিন সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সংক্রান্ত দুইটি এস আর ও বাতিল করেছে এনবিআর।

এনবিআরের আদেশে বলা হয়েছে,  জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নবর্ণিত দুটি প্রজ্ঞাপন বাতিল করা হলো, যথা- (ক) এস, আর, ও নং ৮৭-আইন/২০১৬, তারিখ: এপ্রিল ৬, ২০১৬ খ্রিষ্টাব্দ; এবং (খ) এস.আর.ও নং ১৯১-আইন/আয়কর/২০২৩, তারিখ: জুন ১৯, ২০২৩ খ্রিষ্টাব্দ।