বইমেলায় ওয়ালিদ আহমেদের বই

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে পরিচালক ওয়ালিদ আহমেদের দুটি বই। সাদামাটা থেকে প্রকাশিত বই দুটি হলো, ‘দূরে গোধূলি’ ও ‘কথার জাদু’।

একুশে বইমেলায় এবারই প্রথম বই প্রকাশ করলেন ওয়ালিদ আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মূলত গান লেখা দিয়ে শুরু করি। ২০১০ সাল থেকে আমার লেখা গান মুক্তি পায়। তারপর নিয়মিত গান লিখে গেছি। পরে নিজের পরিচালিত নাটক ও চলচ্চিত্রের গল্প, সংলাপ এবং চিত্রনাট্য লিখতে হয়েছে। তবে বইমেলায় এবারই প্রথম আমার বই বের হলো। যদিও ইংরেজিতে “ইনফিনিট সাকসেস” এবং “ম্যাজিক অফ প্রেজেন্টেশন’ নামে আরও দুটি বই আছে, যেটি বিশে^র সব পাঠকের জন্য আমাজনের ওয়েবসাইটে পাওয়া যায়।

ওয়ালিদ আহমেদ আরও বলেন, ‘দূরে গোধূলি বইটি মূলত আমার গান ও কবিতা সমগ্র হলেও কথার জাদু বইটি সম্পূর্ণ ভিন্নধর্মী।