ফিস্টুলার লেজার চিকিৎসা

পায়ুপথের ফিস্টুলা বা ফিস্টুলা ইন এনো পায়ুপথের একটি রোগ। যাকে প্রচলিত ভাষায় নালিও বলা হয়। এটি একটি নালির মতো যার মুখ পায়ুপথের বাইরে থাকে। আর এটির মুখ পায়ুপথের ভেতরে থাকে। এই নালি দিয়ে পুঁজ, রক্ত ইত্যাদি বের হতে থাকে। তারপর ফুলে যাওয়া, ব্যথা করা, টয়লেটে সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। বিষয়টি কখনো কখনো বড় উপদ্রব হয় যখন ফিস্টুলা দিয়ে পুঁজ বা মল বের হয়ে কাপড়ে দাগ পড়ে বা অনেক সময় ওজু নষ্ট হয়ে যায়।

এই সমস্যার প্রচলিত সমাধান হচ্ছে ফিস্টুলোটমি ও ফিস্টুলোকস্টমি। যাতে পুরো নালি কাটা হয়। বড় একটি ক্ষত থাকে সেটি ড্রেসিং করে ভালো করতে হয়। ক্ষত শুকাতে ২ থেকে ৩ মাস পর্যন্ত সময় লাগে। হাই লেভেল ফিস্টুলা হলে ৩ থেকে ৪ ধাপে অপারেশন করতে হয়। ফলে রোগীর অনেক কষ্ট করতে হয় এবং অর্থ খরচও হয় বেশি। এই অপারেশনের বড় পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মল ধরে রাখতে না পারা। এ ছাড়া সুতা (Seton) Lift নামক বিভিন্ন অপারেশন আছে যে সবে এর ফলাফল খুব ভালো নয়। পুনরায় হওয়ার হার অনেক বেশি। বর্তমানে যে পদ্ধতিতে অপারেশন হচ্ছে সেটি হচ্ছে লেজার পদ্ধতি। বৈজ্ঞানিক নাম লেজার ফিস্টুলা Laser fistula Closure (Filac)|  এই পদ্ধতিতে একাধিক ফিস্টুলা, হাই লেভেল ফিস্টুলা, জটিল ফিস্টুলা কিংবা আবার হওয়া ফিস্টুলা একবারেই চিকিৎসা করছি। কোনো কাটাছেঁড়া, ক্ষত বা ড্রেসিং নেই। রোগী একদিনেই বাড়ি চলে যেতে পারেন।

এনাল ফিস্টুলা নামক জটিল রোগের বৈপ্লবিক সফল চিকিৎসা হচ্ছে ফিস্টুলার লেজার চিকিৎসা। ফিস্টুলা রোগের বিশ্বের শ্রেষ্ঠতম চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। সফলভাবে লেজার চিকিৎসা হচ্ছে।