প্লাইমাউথের কাছে ধরা লিভারপুল

প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগ সব জায়গাতেই দারুণ ছন্দে ছিল লিভারপুল। তারা পা রেখেছে লিগ কাপের ফাইনালেও। তবে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা এফএ কাপে বড় অঘটনের শিকার হয়েছে তারা। দ্বিতীয় স্তরের ক্লাব প্লাইমাউথের কাছে ১-০ গোলে হেরে চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে গেছে আর্না স্ল্যাটের দল।

গত বছরের এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল লিভারপুল।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপের তলানির দল প্লাইমাউথের বিপক্ষে বৃহস্পতিবার লিগ কাপে টটেনহ্যামের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের দল থেকে ১০ পরিবর্তন এনে একাদশ সাজান লিভারপুল কোচ।