এনএসইউতে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের যোগাযোগ বিশেষজ্ঞ

যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইংরেজি ও কারিগরি যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. ক্যাথরিন নর্থকাট ফুলব্রাইট স্পেশালিস্ট হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গবেষণা অফিসে যোগদান করেছেন। প্রযুক্তিগত যোগাযোগের বিশেষজ্ঞ ড. নর্থকাট এনএসইউর চার অনুষদের শিক্ষকদের জন্য গবেষণা অনুদান প্রস্তাবনা লেখার ওপর একাধিক কর্মশালা পরিচালনা করবেন এবং পৃথক পরামর্শ দেবেন।এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ড. নর্থকাটকে স্বাগত জানান এবং তার ছয় সপ্তাহের সফরকালীন সহযোগিতার জন্য তাকে ও ঢাকার আমেরিকান দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

এনএসইউর গবেষণা অফিসের পরিচালক অধ্যাপক নরম্যান কে. সোয়াজো জানান, ঢাকার আমেরিকান দূতাবাসের আয়োজিত এই কর্মশালাগুলো শিক্ষকদের গবেষণা অনুদান প্রস্তাবনা লেখার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে। বিজ্ঞপ্তি