দেম্বেলের জোড়ায় বেস্তকে উড়িয়ে শেষ ষোলোর পথে পিএসজি

দুই দলের শক্তির পার্থক্য অনেক। মাঠের পারফর্মেন্সেও তার প্রতিফলন দেখা গেল। দুর্বল ব্রেস্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পথে তাই অনেকটাই এগিয়ে গেল পিএসজি। দুটি গোলই করেচেন উসমান দেম্বেলে।

মঙ্গলবার রাতে ব্রেস্তের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ২১ মিনিটেই ভিতিনিয়ার সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। বিরতির একটু আগে আশরাফ হাকিমির পাস ধরে দ্রুত আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে নিচু শটে কাছের পোস্ট দিয়ে জালে বল পাঠান দেম্বেলে। ৬৬তম মিনিটে দেম্বেলে তার দ্বিতীয় গোলটি করেন। ২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে তার গোল হলো ১৪টি।

আগামী বুধবার পিএসজির মাঠে খেলতে যাবে ব্রেস্ত। উল্লেখ্য, মঙ্গলবার রাতের অন্য ম্যাচে স্পোর্তিং লিসবনকে হারিয়েছে ৩-০ ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ড। এছাড়া নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেন বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে জুভেন্তাস।