পুরো বিশ্ববাসী যখন আয়নাঘর দেখল, তারপরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সেটা করে (অস্বীকার করে) কোনও লাভ হবে না। কারণ ইতোমধ্যে জুলাই অভ্যুত্থানে তাদের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে। আয়নাঘরও আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড ও প্রকাশিত হবে।
তিনি বলেন, ফলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি, যারা গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে।
এ সময় নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে আসিফ মাহমুদ বলেন, শুধুমাত্র রুমের ভেতরে ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি।