পঞ্চম দিনে ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৬৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দেশ জুড়ে চলা বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে আরও ৫৬৬ জনকে। সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় (গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত) অপারেশন ডেভিল হান্টের আওতায় এবং অন্যান্য অপরাধে ১ হাজার ৬৬৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে আটক হয়েছেন ৫৬৬ জন। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গত বুধবার বিকেল থেকে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫৯১ জন। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৯৯ জনকে।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে যত অস্ত্র উদ্ধার : সবশেষ ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, দুই ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।