ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্তানের হাতে নাসিমা আক্তার (৫০) নামে এক নারী খুন হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে শোবার ঘর থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ছেলে সিয়ামকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে। খুন হওয়া নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার মুসা মিয়া জানান, এই নারীর স্বামী ও ছেলে শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানাতেই নাসিমা আক্তারের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ আসে।
পরে জানা যায়, ছেলে সিয়াম তার মাকে হত্যা করে। সিয়াম মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতো। তাকে বারবার ফিরিয়ে আনার ক্ষোভ থেকে মাকে সে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, তিনি ঘটনাস্থলে আছেন। হত্যাকাণ্ডে জড়িত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।